বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৪

ঢাকা-১২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মো. সাইফুল আলম 

ঢাকা-১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল আলম। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. সাইফুল আলম দাঁড়িপাল্লা প্রতীকে ৫৩ হাজার ৭৭৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক কোদাল প্রতীকে পেয়েছেন ৩০ হাজার ৯৬৩ ভোট। 

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।