বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:০১

চট্টগ্রাম-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মীর মোহাম্মদ হেলাল উদ্দীন

মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ১ লাখ ৪৭ হাজার ৫৪ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত প্রার্থী মো. নাসির উদ্দিন পেয়েছেন ৪৬ হাজার ৫৮৯ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।