বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৫

নড়াইল-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির বিশ্বাস জাহাঙ্গীর আলম

নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম ৯৯ হাজার ৯৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ওবায়দুল্লাহ পেয়েছেন ৭৫ হাজার ২২৫ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৫৫৪ টি। 'না' ভোট পড়েছে ৭০ হাজার ৯৫৯ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।