বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:১০

বাগেরহাট-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির শেখ ফরিদুল ইসলাম

শেখ ফরিদুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-৩ আসনে বিএনপির  শেখ ফরিদুল ইসলাম  ১ লাখ ২ হাজার ৬৬১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সেখ পেয়েছেন ৯৮ হাজার ৩২৬ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৭ হাজার ২৮৯ টি। 'না' ভোট পড়েছে ৭২ হাজার ৭৯৬ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।