বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৪৫

বাগেরহাট-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন জামায়াতের মো. মশিউর রহমান খান

মো. মশিউর রহমান খান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাগেরহাট-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. মশিউর রহমান খান ১ লাখ ১৭ হাজার ৫২৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী কপিল কৃষ্ণ মন্ডল  পেয়েছেন ১ লাখ ১৪ হাজার ৩২৩ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৩৫ হাজার ২৭২ টি। 'না' ভোট পড়েছে ৯৯ হাজার ২৭৪ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।