বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:৩২

খুলনা-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির রকিবুল ইসলাম

রকিবুল ইসলাম। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৩ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী রকিবুল ইসলাম ধানের শীষ প্রতীকে ৭৪ হাজার ৮৪৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মাহফুজুর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৬ হাজার ১০ ভোট। এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ১ হাজার ৭০৩ টি। 'না' ভোট পড়েছে ৪৪ হাজার ৫৫৮ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।