বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১৬

মেহেরপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতে ইসলামীর তাজউদ্দীন খান

মো. তাজউদ্দীন খান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মেহেরপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. তাজউদ্দীন খান ১ লাখ ২৩ হাজার ২৭১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মাসুদ অরুন পেয়েছেন ১ লাখ ৫ হাজার ৪৪১ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে  ১ লাখ ৫০ হাজার ৯৫১টি। ‘না’ ভোট পড়েছে ৪৫ হাজার ৮৩৭ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।