বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:১১

কিশোরগঞ্জ-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত বিএনপির ফজলুর রহমান

মো. ফজলুর রহমান । ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী মো. ফজলুর রহমান ‘ধানের শীষ’ প্রতীকে ১ লাখ ৩২ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. রোকন রেজা শেখ ‘দাঁড়িপাল্লা’ প্রতীকে পেয়েছেন ৫৭ হাজার ৮২৯ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৯৯ হাজার ২৬৭টি। ‘না’ ভোট পড়েছে ৭০ হাজার ২টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।