শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আব্দুল গফুর দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৯২ হাজার ৮৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী রাগীব রউফ চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৩ হাজার ৮২১ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ৩৮ হাজার ১৩৪টি। ‘না’ ভোট পড়েছে ৭৬ হাজার ১৬১টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।