শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ.বি.এম আশরাফ উদ্দিন (নিজান) ১ লাখ ১৫ হাজার ১৯৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. আশরাফুর রহমান হাফিজউল্যা পেয়েছেন ৭৩ হাজার ৭৫৬ ভোট।
এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৪৩ টি। 'না' ভোট পড়েছে ৬০ হাজার ৩৭৮ টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।