বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:১৭
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:২১

খুলনা-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়াতের শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল

শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী  শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীকে ৯৩ হাজার ৭৮৯ ভোট পেয়ে এই আসনে জয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী নজরুল ইসলাম মঞ্জু ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৮৮ হাজার ১৯৭ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৩৬ হাজার ১৫০টি। 'না' ভোট পড়েছে ৫০ হাজার ২১ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ -এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।