বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৭

লক্ষীপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শহীদ উদ্দিন চেীধুরী এ্যানি

লক্ষীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদ উদ্দিন চেীধুরী এ্যানি। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শহীদ উদ্দিন চেীধুরী এ্যানি ১ লাখ ৩৫ হাজার ৬১২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. রেজাউল করিম পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৮০২ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৭৭ হাজার ৫০৮ টি। 'না' ভোট পড়েছে ৬৮ হাজার ২৩০ টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।