বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০৪

যশোর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত জামায়েতের মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ

মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মোহাম্মদ মোসলেহউদ্দিন ফরিদ দাঁড়িপাল্লা প্রতীকে ১ লাখ ৮০ হাজার ৯৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রার্থী মোছা: সাবিরা সুলতানা ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৬ হাজার ৪৪৭ ভোট।

এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ১৪ হাজার ৪৮৩টি। ‘না’ ভোট পড়েছে ৯৬ হাজার ১০৭টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।