বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৩
আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:২৮

লক্ষীপুর-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মো. শাহাদাত হোসেন

লক্ষীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহাদাত হোসেন। ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষীপুর-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহাদাত হোসেন ৮৬ হাজার ৮১১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি মনোনীত প্রার্থী মো. মাহবুব আলম পেয়েছেন ৫৯ হাজার ২৬৫ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ১ হাজার ৭৫৮টি। 'না' ভোট পড়েছে ৪৭ হাজার ৯৯৬টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।