শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-৪ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. শাহজাহান ধানের শীষ প্রতীকে ২ লাখ ১৯ হাজার ১৮২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ইসহাক খন্দকার দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৯৮৯ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ২ লাখ ২৩ হাজার ৫৩৫টি। ‘না’ ভোট পড়েছে ১ লাখ ৩৩ হাজার ১৪০টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।