বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৪

চাঁদপুর-৪ আসনে বেসরকারিভাবে নির্বাচিত স্বতন্ত্র মো. আব্দুল হান্নান

ফাইল ছবি

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল হান্নান ৭৪ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি মনোনীত প্রার্থী মো. হারুনুর রশিদ ৬৯ হাজার ১৫৫ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৪৬ হাজার ৩৫টি। 'না' ভোট পড়েছে ৫৪ হাজার ৫১৯টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।