শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সেলিম ভূঁইয়া ‘ধানের শীষ’ প্রতীকে ৭৭ হাজার ৩৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তার নিকটতম প্রতিদ্বন্দ্বি স্বতন্ত্র প্রার্থী মো. আবদুল মতিন ‘তালা’ প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ৪৫ ভোট।
এই আসনে গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ১ লাখ ৪৫ হাজার ৯৬২টি। ‘না’ ভোট পড়েছে ৩২ হাজার ৩০২টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।