বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১

নোয়াখালী-১আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির মাহবুব উদ্দিন

ছবি : বাসস

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এ এম মাহবুব উদ্দিন ধানের শীষ প্রতীকে ১ লাখ ২৬ হাজার ৮৩৩ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বি বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী মো. ছাইফ উল্যাহ দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৯৮ হাজার ৩৬ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।