বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৩৭

নাটোর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির রুহুল কুদ্দুস তালুকদার দুলু

এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু ১ লাখ ৬২ হাজার ৮৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. ইউনুস আলী পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৬৬ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়েছে।