বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১১

ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আব্দুল মান্নান

বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৫ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান ৮৫ হাজার ৭৬৯ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাতন্ত্র প্রার্থী কাজী নাজমুল হোসেন পেয়েছেন ৮৪ হাজার ৭০৮ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।