বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:১২

ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি’র এম এ হান্নান 

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী এম এ হান্নান ৬৮ হাজার ৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বাতন্ত্র প্রার্থী এ কে এম কামরুজ্জমান পেয়েছেন ৩৫ হাজার ২২০ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।