বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৫০

জয়পুরহাট-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির আব্দুল বারী

বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী। ছবি : সংগৃহীত

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মো. আব্দুল বারী ১ লাখ ৫৮ হাজার ৬৫ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এ আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এস এম রাশেদুল আলম পেয়েছেন ৯২ হাজার ৫১৭ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।