শিরোনাম

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মঈনুল ইসলাম খান ১ লাখ ৭৫ হাজার ৭৭৬ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
এই আসনে তার নিকটতম খেলাফত মজলিসের (দেওয়াল ঘড়ি) প্রার্থী মো. সালাহ উদ্দিন পেয়েছেন ৮১ হাজার ৫৩১ ভোট।
এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৮৮ হাজার ৪৬৫টি। 'না' ভোট পড়েছে ৫৫ হাজার ৯৮০টি।
রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।