বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:২১

পিরোজপুর-৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপি’র রুহুল আমীন দুলাল

ছবি: ফেসবুক

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পিরোজপুর-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী  মো. রুহুল আমীন দুলাল ৬৩ হাজার ৭৯১ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনোনীত প্রার্থী মো. শামীম হামিদী পেয়েছেন ৩৬ হাজার ৬১৬ ভোট।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে  নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।