বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৬

চট্টগ্রাম-১৩ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির সরওয়ার জামাল

ছবি: ফেসবুক

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী সরওয়ার জামাল নিজাম ১ লাখ ২৬ হাজার ১৯২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী এস এম শাহজাহান পেয়েছেন ৫১ হাজার ৪৫০ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ৮০ হাজার ৫৮০টি। 'না' ভোট পড়েছে ১ লাখ ২৪ হাজার ৬২৯টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।