বাসস
  ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩১

শেরপুর-২ আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন বিএনপির ফাহিম চৌধুরী

মোহাম্মদ ফাহিম চৌধুরী। ছবি : ফেসবুক

ঢাকা, ১৩ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শেরপুর-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী মোহাম্মদ ফাহিম চৌধুরী ১ লাখ ১৮ হাজার ৪৭২ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। 

এই আসনে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. গোলাম কিবরিয়া পেয়েছেন ১ লাখ ৮ হাজার ৩৩৫ ভোট।

এই আসনে গণভোটে 'হ্যাঁ' ভোট পড়েছে ১ লাখ ৪৭ হাজার ২৪২টি। 'না' ভোট পড়েছে ৫৫ হাজার ৯৯৪টি।

রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের (ইসি) গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ এর ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্র থেকে আনুষ্ঠানিক ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ এই তথ্য জানান।