বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৪
আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:০৮

বগুড়ার সাতটি আসনে ৬৯ শতাংশ ভোট পড়েছে : রিটার্নিং অফিসার

ছবি : বাসস

বগুড়া, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : বগুড়া জেলার সাতটি আসনের মোট ৯৮৩টি কেন্দ্রে ৬৯ দশমিক ১০ শতাংশ ভোট পড়েছে। 

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা রিটার্নিং অফিসার তৌফিকুর রহমান এসব তথ্য বাসস’কে নিশ্চিত করেছেন। এদিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

তবে এই গণনায় পোস্টাল ভোট অন্তর্ভুক্ত করা হয়নি।

রিটার্নিং কর্মকর্তার দপ্তর জানিয়েছে, বগুড়া-১ (সারিয়াকান্দি-সোনাতলা) আসনে ৬১ দশমিক ৮৬ শতাংশ ভোট পড়েছে। বগুড়া-২ আসনে ৬৮ দশমিক ৫৫, বগুড়া -৩ আসনে ৭০ দশমিক ৫১ শতাংশ, বগুড়া-৪ আসনে ৭৩ দশমিক ৪৫ শতাংশ, বগুড়া-৫ আসনে ৭০ দশমিক ৩২ শতাংশ, বগুড়া-৬ আসনে ৭১ দশমিক ১৫ শতাংশ এবং বগুড়া-৭ আসনে ভোট পড়েছে ৬৭ দশমিক ৮৯ শতাংশ।

বগুড়ার ভোটার সংখ্যা ২৯ লাখ ৮১ হাজার ৯৪০ জন পুরুষ, নারী ও তৃতীয় লিঙ্গের ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। জেলায় মোট ভোট কেন্দ্র ৯৮৩টি, যার মধ্যে ৫শ’টি গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে প্রশাসন থেকে।

বগুড়ার ৭টি আসনে ৯টি রাজনৈতিক দলের মোট ৩৪ জন প্রার্থী এবারের নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে,নির্বাচনী দায়িত্ব পালনে জেলায় ৪৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন।

এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর প্রায় ১৩শ’ সদস্য, বিজিবি’র ২৪ প্লাটুন, র‌্যাবের ১২৮ সদস্য, পুলিশের প্রায় ২২৬৬ সদস্য এবং আনসারের ১২ হাজার ৭৭৯ জন সদস্য মোতায়েন ছিলেন।