বাসস
  ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১৪:০৪

যমুনা থেকে ভোটদান চিত্র পর্যবেক্ষণ প্রধান উপদেষ্টার

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। ছবি : ছবি : প্রধান উপদেষ্টার প্রেস উইং

ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস আজ রাষ্ট্রীয় অতিথিভবন যমুনায় স্থাপিত অস্থায়ী পর্যবেক্ষণ কক্ষ থেকে সারাদেশের ভোটদানের সার্বিক চিত্র পর্যবেক্ষণ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।