
ঢাকা, ১২ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস রাজধানীর বাড্ডা হাইস্কুল এবং মিরপুরের এসওএস হারম্যান মেইনার কলেজ ভোটকেন্দ্রে নির্বাচনের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখেন।
এসময় তিনি ভোটার ও নির্বাচনী দায়িত্বে নিয়োজিত কর্মকর্তাদের সাথে কথা বলেন।
এর আগে আজ সকালে প্রধান উপদেষ্টা গুলশান মডেল স্কুল এন্ড কলেজ ভোটকেন্দ্রে ভোট দেন।