
ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আগামীকাল দুপুর ১২টায় রাজধানীর বেইলি রোডে সিদ্ধেশ্বরী গালর্স কলেজ কেন্দ্রে ভোট দেবেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম এ কথা জানিয়েছেন।
আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সারাদেশের ২৯৯টি আসনে একযোগে নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।