শিরোনাম

মুন্সীগঞ্জ, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট গ্রহণের জন্য জেলায় ৪৬৯টি কেন্দ্র প্রস্তুত রয়েছে। ইতোমধ্যে সকল কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে।
মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার সৈয়দা নুরমহল আশরাফী জানান, জেলার ৩টি সংসদীয় আসনে শান্তিপূর্ণ ও সুষ্ঠু নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্নের জন্য জেলা প্রশাসন থেকে সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
জেলার ৩টি সংসদীয় আসনে মোট কেন্দ্র রয়েছে ৪৬৯টি। এর মধ্যে মুন্সীগঞ্জ-১ আসনের শ্রীনগরে ৮০টি, সিরাজদিখানে ৯০টি, মুন্সীগঞ্জ-২ আসনে লৌহজংয়ে ৫৫টি, টংগিবাড়ীতে ৭৫টি, মুন্সীগঞ্জ-৩ আসনে গজারিয়ায় ৫২টি এবং মুন্সীগঞ্জ সদরে ১১৭টি কেন্দ্র রয়েছে।
সৈয়দা নুরমহল আশরাফী আরও জানান, আজ প্রত্যেকটি কেন্দ্রে ব্যালট পেপারসহ নির্বাচনী সরঞ্জাম পৌঁছে গেছে। নিরাপত্তার জন্য প্রত্যেক কেন্দ্রে পর্যাপ্তসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য জেলায় আগামীকাল জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৬ জন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ২৫ জন, সেনাবাহিনীর সদস্য ৫৯০ জন, র্যাব সদস্য ৪৪ জন, ২০০ বিজিবি সদস্য, ১৫০৩ জন পুলিশ, ৯১ জন ব্যাটালিয়ান আনসার এবং ৬০৯৭ জন সাধারণ আনসার নিয়োজিত থাকবে।