শিরোনাম

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আগামীকাল (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা সেনানিবাসের ডিওএইচএস এলাকায় অবস্থিত বারিধারা স্কলার্স ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ ভোট দেবেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করে জানিয়েছে, তিনি আগামীকাল সকাল ১০টায় কলেজের তৃতীয় তলা, কেন্দ্র-২ (পুরুষ ভোটার-২) তে অবস্থিত নির্ধারিত ভোটকেন্দ্রে ভোট দেবেন।
অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোটদান প্রক্রিয়া নিশ্চিত করার জন্য কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামীকাল দেশব্যাপী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট-২০২৬ অনুষ্ঠিত হতে হচ্ছে।
আগামীকাল সকাল সাড়ে ৭টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত সারা দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে নির্বাচন এবং গণভোটের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।