বাসস
  ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:২৯

জামায়াতে ইসলামীর আমির ভোট দেবেন ৬০ ফিটে মনিপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে

জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। ফাইল ছবি

ঢাকা, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : আগামীকাল বৃহস্পতিবার ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান রাজধানী ঢাকার ৬০ ফিটে মনিপুর উচ্চ বিদ্যালয় (বালক শাখা) কেন্দ্রে ভোট দেবেন।

আজ বুধবার জামায়াতে ইসলামী এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। জামায়াতে ইসলামীর অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ যেসব কেন্দ্রে ভোট প্রদান করবেন সেটাও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম রংপুরের বদরগঞ্জ উপজেলার বালুয়াভাটা প্রফেসরপাড়া কেন্দ্রে, অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মহিষালবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার পশ্চিম ডেকরা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, মাওলানা আনম শামসুল ইসলাম চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার শিশুকল্যাণ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সকাল ৮টার দিকে খুলনা জেলার ফুলতলা উপজেলার ৮ নম্বর পশ্চিম শিরোমণি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম ঢাকার খিলগাঁও গোড়ানস্থ আলী আহমেদ স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে; মাওলানা রফিকুল ইসলাম খান সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার ডিগ্রিচর সিনিয়র ফাজিল মাদ্রাসা কেন্দ্রে, ড. হামিদুর রহমান আযাদ কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের তেলিয়াকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এবং মাওলানা মুহাম্মাদ শাহজাহান চট্টগ্রামের উখিয়া উপজেলার রাজাপালং মাদ্রাসা কেন্দ্রে ভোট দেবেন।