শিরোনাম

ঝালকাঠি, ১১ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ঝালকাঠির দুটি সংসদীয় আসনে ১৩৩টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
জেলা নির্বাচন অফিসার জাহিদ হোসেন জানান, জেলার মোট ২৩৭ ভোট কেন্দ্রের মধ্যে গুরুত্বপূর্ণ ৮৩ টি ও অতিগুরুত্বপূর্ণ হিসেবে ৫০ টি কেন্দ্র চিহ্নিত করা হয়েছে। ভোট প্রক্রিয়া পর্যবেক্ষণ করতে জেলার সব ভোট কেন্দ্র সিসিটিভি ক্যামেরার আওতায় নেয়া হয়েছে।
ঝালকাঠির রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন জানান, ঝালকাঠি জেলার দুটি আসনে শান্তিপূর্ণ ভোট গ্রহণে প্রয়োজনীয় সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। জেলায় ২৩৭ ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য পুলিশ, এসআইএফ, বিজিবিসহ ৪ হাজার ৫৭৯জন আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত থাকবে। এবারে প্রতিটি গুরুত্বপূর্ণ ভোট কেন্দ্রে ৩ জন পুলিশ ১৫ জন করে আনসার সদস্য মোতায়েন থাকবে।
এছাড়াও সেনাবাহিনী, নৌবাহিনী ও এসআইএফ নিরাপত্তায় নিয়োজিত থাকবে।
নির্বাচন অফিস জানায়, ঝালকাঠির দুটি আসনে বিএনপি, জামায়াত, ইসলামী আন্দোলন দলীয়, জোটবদ্ধ এবং স্বতন্ত্র হয়ে একজন নারী প্রার্থীসহ মোট ১৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।