বাসস
  ১০ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৪৭

নড়াইলে নির্বাচন ও গণভোট বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজির প্রেসব্রিফিং

মঙ্গলবার জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজির প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়। ছবি : বাসস

নড়াইল, ১০ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস) : জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে খুলনা রেঞ্জ ডিআইজির প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়েছে। 

আজ মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে নড়াইল পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ প্রেসব্রিফিং অনুষ্ঠিত হয়।

প্রেসব্রিফিং-এ খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল হক পিপিএম বলেছেন, আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় সংসদ নির্বাচন। এ নির্বাচনে আপনার সবাই নির্বিঘ্নে ভোট দিবেন। 

পুলিশ কোনো ধরণের প্রভাবিত হবে না। পুলিশ কাউকে সমর্থনও করবে না, আবার কাউকে অসমর্থনও করবে না, শুধুমাত্র সুষ্ঠু ভোটকে সমর্থন করবে।

তিনি আরো বলেন, নির্বাচনে যাতে সবাই সুষ্ঠু ভাবে ভোট দিতে পারেন, সেই লক্ষ্যে আমরা নিরলস ভাবে কাজ করছি। ভোটের আগে, পরে বা যে কোনো সময় জনগণের নিরাপত্তায় পুলিশ সর্বদা প্রস্তুত আছে। কোনো ধরণের সমস্যা হবে না ইনশাআল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন-নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ আল মামুন শিকদার, অতিরিক্ত পুলিশ সুপার নূর-ই আলম সিদ্দিকী, অতিরিক্ত পুলিশ সুপার রকিবুল হাসান, সহকারী পুলিশ সুপার (স্টাফ অফিসার টু ডিআইজি) রাফিউর রহমান, সহকারী পুলিশ সুপার রবিন হালদার।