শিরোনাম

ঢাকা, ১৫ মে, ২০২৬ (বাসস) : দেশের বিভিন্ন আদালতে আইন পেশায় নিয়োজিত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতি’র ২০২৬-২৭ সেশনের জন্য ২২ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। কমিটিতে অ্যাডভোকেট তরিকুল ইসলামকে সভাপতি ও অ্যাডভোকেট সাজ্জাদ হোসেন পলাশকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
শুক্রবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় আইনজীবী সমিতির নির্বাচন পরিচালনার জন্য গঠিত ৯ সদস্যের নির্বাচন কমিশনের প্রধান কমিশনার মো. মাহফুজার রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ৮ মে ঘোষিত তফসিল অনুযায়ী জগন্নাথ বিশ্ববিদ্যালয আইনজীবী সমিতির ২০২৬-২৭ সেশনের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ পদগুলোতে মনোনয়পত্র যাচাই-বাছাই শেষে ২২ জন প্রার্থী বৈধ হিসেবে গৃহীত হয়। নির্ধারিত পদগুলোর বিপরীতে একাধিক প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণের প্রয়োজন হয়নি।
কমিটিতে সহ-সভাপতি পদে পারুল আক্তার ও মো. আলী আকবর হোসাইন (আকাশ), যুগ্ম সাধারণ সম্পাদক পদে মো. মেহেদী হাসান ও মো. শরিফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক হিসেবে শহিদুল ইসলাম ও মাহমুদুল হাসান (রিপন) নির্বাচিত হয়েছেন।
এছাড়া কোষাধক্ষ্য হিসেবে আব্দুল্লাহ আল আরীফ, অফিস সম্পাদক পদে মো. ওয়াহেদুর রহমান সাজ্জাদ, প্রচার, গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক পদে নাইমুর রহমান নাবিল, ক্রিড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে তৌহিদুল ইসলাম শান্ত, আইনজীবী প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক পদে মো. আশরাফুল ইসলাম, সমাজকল্যাণ ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে মো. মনির হোসাইন ইমন ও নারী বিষয়ক সম্পাদক পদে নাসরিন সুলতানা নির্বাচিত হয়েছেন।
কমিটিতে সদস্য পদে নির্বাচিত হয়েছেন ৭ জন। তারা হলেন- জাহিদুল হাসান, মাহদী হাসান মারুফ, মো. তৌহিদুজ্জামান আকাশ, মো. রোমান মিয়া, লাকী আক্তার, মাসুদ রানা ও মোছা. সামিরা আক্তার।