শিরোনাম

ঢাকা, ১৩ মে, ২০২৬ (বাসস) : আইনজীবীদের শীর্ষ সংগঠন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির (সুপ্রিম কোর্ট বার) ২০২৬-২৭ বর্ষের দুই দিনব্যাপী নির্বাচন আজ ১৩ মে শুরু হচ্ছে। আগামীকাল ১৪ মে ভোটগ্রহণ শেষ হবে।
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির ১৪টি পদে এ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। পদগুলো হলো- একজন সভাপতি, দুজন সহ-সভাপতি, একজন সম্পাদক, একজন কোষাধ্যক্ষ, দুজন সহ-সম্পাদক এবং সাতজন সদস্য।
তফসিল অনুযায়ী, গত ২৮ এপ্রিল বিকেল সাড়ে ৫টায় মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হয়। সেদিন বৈধ প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। নির্বাচন সাব-কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন বিচারপতি মো. মিফতাহ উদ্দিন চৌধুরী।
নির্বাচনে বিএনপির জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সমর্থিত ‘নীল প্যানেল’ থেকে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন।
দুই সহ-সভাপতি পদে রয়েছেন মো. মাগফুর রহমান শেখ ও মো. শাহজাহান। সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ আলী এবং কোষাধ্যক্ষ পদে রয়েছেন মো. জিয়াউর রহমান।
সহ-সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মাকসুদ উল্লাহ ও মোহাম্মদ শামসুল ইসলাম মুকুল। সদস্য পদে রয়েছেন এ কে এম আজাদ হোসেন, এইচ এম সানজিদ সিদ্দিকী, মো. কবির হোসেন, মো. টিপু সুলতান, মো. জিয়া উদ্দিন মিয়া, রিপন কুমার বড়–য়া ও ওয়াহিদ আফরোজ চৌধুরী।
জামায়াত সমর্থিত ‘সবুজ প্যানেল’ থেকে সভাপতি পদে রয়েছেন আবদুল বাতেন। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আব্দুল হক ও মইনুদ্দিন ফারুকী।
সম্পাদক পদে এ কে এম রেজাউল করিম খন্দকার এবং কোষাধ্যক্ষ পদে এস এম জাহাঙ্গীর আলম প্রার্থী হয়েছেন। সহ-সম্পাদক পদে রয়েছেন মো. তারিকুল ইসলাম ও যোবায়ের আহমদ ভূঁইয়া।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজিম উদ্দিন পাটোয়ারী, ফারজানা খানম, ইসরাত জাহান অনি, মো. ফয়েজউল্লাহ, মো. জুবায়ের টিটু, মাহমুদুল হাসান ও মোহাম্মদ নঈম উদ্দিন লিংকন।
এনসিপি সমর্থিত ‘লাল-সবুজ প্যানেল’ এবার আংশিক প্যানেল ঘোষণা করেছে। এ প্যানেল থেকে সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আজমল হোসেন বাচ্চু। সহ-সম্পাদক পদে রয়েছেন মোস্তফা আসগর শরীফী।
সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমিনা আক্তার লাভলী, কাজী আকবর আলী, মো. বনি আমিন ও মাজহারুল ইসলাম।
এছাড়া প্যানেলের বাইরে স্বতন্ত্র হিসেবে সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ইউনুছ আলী আকন্দ। সম্পাদক পদে রয়েছেন ফরহাদ উদ্দিন ভূঁইয়া, মো. আবু ইয়াহিয়া দুলাল, মো. ওমর ফারুক ও মোহাম্মদ আশরাফ উজ-জামান খান। সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. জোবায়ের তায়েব ও তপন কুমার দাস।