বাসস
  ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৩

সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারিক কার্যক্রম আজ দুপুর পর্যন্ত

ফাইল ছবি

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি, ২০২৬ (বাসস): ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের অংশগ্রহণের জন্য সুপ্রিম কোর্টের উভয় (হাইকোর্ট ও আপিল) বিভাগের বিচারিক কার্যক্রম আজ দুপুর ১ টা ১৫ মিনিট পর্যন্ত চলবে।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেল চারটায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনোত্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের শপথ গ্রহণ অনুষ্ঠানে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণের জন্য উভয় বিভাগের বিচারিক কার্যক্রম বেলা সোয়া একটা পর্যন্ত চলবে।

বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের মন্ত্রিসভার সদস্যরা আজ মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণ করবেন। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।