শিরোনাম

ঢাকা, ২৯ আগস্ট, ২০২৬ (বাসস) : নরওয়ের রাজা হ্যারাল্ডের মৃত্যুতে শুক্রবার শোক ও দুঃখ প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি রাজা হ্যারাল্ডকে ‘দৃঢ়চেতা, গর্বিত ও অত্যন্ত সম্মানিত একজন মানুষ’ হিসেবে বর্ণনা করেছেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প লিখেছেন, ‘তিনি তার দেশকে ভালোবাসতেন এবং তার দেশের মানুষও তাকে সত্যিই ভালোবাসত ও সম্মান করত। এই কঠিন সময়ে আমাদের হৃদয় রাজপরিবার ও নরওয়ের সব মানুষের সঙ্গে রয়েছে। এটি সত্যিই এক বিরাট ক্ষতি!’
শুক্রবার ২৮ আগস্ট হ্যারাল্ড শেষনিশ্বাস ত্যাগ করেন।