শিরোনাম

ঢাকা, ১৮ আগস্ট, ২০২৬ (বাসস) : ইউক্রেনের উত্তর-পূর্বাঞ্চলীয় খারকিভ অঞ্চলে রাশিয়ার হামলায় ১০ জন নিহত হয়েছেন। স্থানীয় গভর্নর মঙ্গলবার এ তথ্য জানিয়েছেন।
খারকিভ অঞ্চলের গভর্নর ওলেগ সিনেগুবভ সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘রুশ বাহিনী পেচেনিগিতে রকেট হামলা চালিয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী, ১০ জন নিহত হয়েছেন।’ কিয়েভ থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।