বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৫:৪৪

সৌদির লোহিত সাগর উপকূলে তেল শোধনাগারে হামলার দাবি হুথিদের

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : ইরান-সমর্থিত ইয়েমেনের হুথি বিদ্রোহীরা রোববার জানিয়েছে, তারা সৌদি আরবের লোহিত সাগর উপকূলে একটি তেল স্থাপনায় হামলা চালানো হয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, ‘আমরা জাজানে আরামকোর একটি তেল শোধনাগারে সুনির্দিষ্টভাবে ড্রোন হামলা চালিয়েছি।’ তিনি আরও বলেন, ‘ইয়েমেনের উত্তর-পশ্চিমাঞ্চলের ভূখণ্ডে সৌদি বাহিনীর সামরিক অভিযান এবং  অনুপ্রবেশের জবাবে এই হামলা চালানো হয়েছে।’