বাসস
  ০৯ আগস্ট ২০২৬, ১৪:৪৮

মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রে সড়ক দুর্ঘটনায় হতাহত ১৮

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ (বাসস) : মধ্য আফ্রিকান প্রজাতন্ত্রের রাজধানী বাঙ্গুইয়ের দক্ষিণে শুক্রবার সন্ধ্যায় একটি দাহ্য তরলবাহী ট্যাংকার উল্টে অন্তত আটজন নিহত এবং আরও ১০ জন আহত হয়েছে। শনিবার দেশটির সরকার এ তথ্য জানিয়েছে। খবর বার্তা সংস্থা এএফপি’র।

যোগাযোগ মন্ত্রণালয়ের মুখপাত্র এভারিস্তে এনগামানার এক বিবৃতিতে বলা হয়, বিম্বো শহরে ঘটে যাওয়া এ দুর্ঘটনায় স্থানীয় বাসিন্দাসহ সড়কে চলাচলকারী অন্যান্য ব্যক্তিরাও নিহত হয়েছে। বিবৃতিতে বলা হয়,  দুর্ঘটনায় অন্তত আটজন নিহত হয়েছেন। তবে এ সংখ্যা আরও বাড়তে পারে, কারণ দুর্ঘটনায় আরও ১০ জন আহত হয়েছেন।

হাসপাতালের একটি সূত্র এএফপিকে জানিয়েছে, নিহতের সংখ্যা ১৫ জনের কাছাকাছি হতে পারে। দুর্ঘটনার কারণ জানতে কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।