বাসস
  ০২ জুলাই ২০২৬, ১২:৪৪

রাশিয়ার হামলায় কিয়েভে নিহতের সংখ্যা বেড়ে ৮

ঢাকা, ২ জুলাই, ২০২৬ (বাসস): ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে দাঁড়িয়েছে।

বৃহস্পতিবার কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান তিমুর তকাচেঙ্কো সামাজিক যোগাযোগ মাধ্যম টেলিগ্রামের এক পোস্টে বলেন, ‘রুশ হামলায় নিহতের সংখ্যা বেড়ে ৮ জনে পৌঁছেছে।’ 

তিনি আবাসিক এলাকা ও বেসামরিক নাগরিকদের ওপর ইচ্ছাকৃতভাবে হামলা চালানোর অভিযোগও করেন।

হামলার পর, ইউক্রেনের জরুরি সেবা সংস্থার প্রকাশিত ছবিতে একটি আবাসিক ভবনের ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা যায়। ভবনের একটি বড় অংশ ধসে পড়েছে। 

এ সময় দমকলকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালাচ্ছিলেন।