বাসস
  ২৭ আগস্ট ২০২৬, ২১:৪৩

নরওয়ের রাজা হ্যারাল্ডের অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ : রাজপ্রাসাদ

ঢাকা, ২৭ আগস্ট, ২০২৬ (বাসস): রক্ত সংক্রান্ত  রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি নরওয়ের ৮৯ বছর বয়সি রাজা হ্যারাল্ডের অবস্থা ‘অত্যন্ত সংকটজনক’ বলে জানিয়েছে রাজপ্রাসাদ।

ইউরোপের সবচেয়ে বয়স্ক সিংহাসনাধীন এই রাজা গত সোমবার থেকে অসলোর একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অসলো থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তিনি হিমোলাইটিক অ্যানিমিয়ায় আক্রান্ত। এ রোগে অস্বাভাবিক দ্রুতগতিতে লোহিত রক্তকণিকা ধ্বংস হয়। ফলে ক্লান্তি ও শ্বাসকষ্ট দেখা দেয়।