বাসস
  ২৯ জুন ২০২৬, ১৩:১২

পাকিস্তানের হামলায় আফগানিস্তানে ৩৬ বেসামরিক নিহত, আহত ১৬৩ 

ঢাকা, ২৯ জুন, ২০২৬ (বাসস) : আফগানিস্তানের পূর্বাঞ্চলের তিনটি প্রদেশে পাকিস্তানের হামলায় ৩৬ জন বেসামরিক নাগরিক নিহত ও ১৬৩ জন আহত হয়েছেন। 
তালেবান সরকারের উপ-মুখপাত্র হামদুল্লাহ ফিতরাত সোমবার এ তথ্য জানান।

তালেবান সরকারের উপ-মুখপাত্র তার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টের এক পোস্টে লিখেছেন, ‘গত রাতে চালানো হামলায় নারী ও শিশুসহ ৩৬ জন বেসামরিক ব্যক্তি শহীদ হয়েছেন। এছাড়া আরও ১৬৩ জন আহত হয়েছেন।’ কাবুল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।