বাসস
  ২৮ জুন ২০২৬, ১৩:৩৭

ভেনেজুয়েলার ভূমিকম্পের ৩ দিন পর ১১ বছর বয়সী শিশু উদ্ধার 

ঢাকা, ২৮ জুন, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় জোড়া ভূমিকম্পের তিন দিনের বেশি সময় পর ধ্বংসস্তূপ থেকে ১১ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রড্রিগেজ শনিবার এ তথ্য জানিয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘কয়েক মিনিট আগে কারাবায়েদা থেকে ১১ বছর বয়সী এক শিশুকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ মুহূর্তে প্রতিটি প্রাণই ভেনেজুয়েলার জন্য আশার উৎস।’ কারাকাস থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

তার পোস্টের সঙ্গে উদ্ধার অভিযানের একটি ভিডিওও সংযুক্ত ছিল।