বাসস
  ২৭ জুন ২০২৬, ১৩:০৬

ইরান হামলা চালালে ‘সহিংস’ জবাব দেওয়া হবে: ভ্যান্স

ঢাকা, ২৭ জুন, ২০২৬ (বাসস): ইরানের যেকোনো ধরনের হামলার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেন, ইরান যদি আর কোনো হামলা চালায়, তবে তাদেরকে ‘সহিংস’ জবাব দেওয়া হবে।

ওয়াশিংটন থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানায়।

একটি মালবাহী জাহাজে ইরানি হামলার জবাবে মার্কিন সামরিক বাহিনী পাল্টা পদক্ষেপ নেওয়ার পরই ভাইস প্রেসিডেন্ট এই হুঁশিয়ারি দেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ভ্যান্স বলেন, ‘ইরান একটি যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করেছিল। আমরাও সেটি মেনে চলেছি। এই সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়নের বিষয়ে তাদের কোনো দ্বিমত থাকলে, সেটি ফোনে কথা বলতে পারত। কিন্তু সহিংসতার জবাব সহিংসতা দিয়েই দেওয়া হবে।’

উল্লেখ্য, প্রায় চার মাস ধরে চলা সংঘাত বন্ধের লক্ষ্যে ওই সমঝোতা স্মারকটি স্বাক্ষর হয়েছিল।