বাসস
  ২৬ জুন ২০২৬, ১৬:১৬

ভূমিকম্পের পর ভেনেজুয়েলায় ত্রাণ তদারকিতে মার্কিন শীর্ষ সামরিক কর্মকর্তা

ঢাকা, ২৬ জুন, ২০২৬ (বাসস) : ভেনেজুয়েলায় শক্তিশালী জোড়া ভূমিকম্পে অন্তত ২৩৫ জন নিহত হওয়ার পর ত্রাণ কার্যক্রম তদারকির জন্য যুক্তরাষ্ট্রের একজন শীর্ষ সামরিক কর্মকর্তা রাজধানী কারাকাসে পৌঁছেছেন। মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে ।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মার্কিন সাউদার্ন কমান্ড (সাউথকম) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছে, মার্কিন মেরিন কোরের মেজর জেনারেল কেভিন জে. জেরার্ড ভেনেজুয়েলায় ভূমিকম্প ত্রাণ কার্যক্রমে সহায়তা ও তদারকি করতে কারাকাসে পৌঁছেছেন। 

সংস্থাটি আরো জানায়, তিনি সেখানে সাউথকমের জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।