শিরোনাম

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (বাসস) : উপসাগরীয় দেশগুলোর সঙ্গে ইরানের সম্পর্ক স্বাভাবিকীকরণ নিয়ে সৌদি আরবে আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে বলে সংশ্লিষ্ট ব্যবস্থাপনা সম্পর্কে অবগত এক কূটনীতিক বুধবার এএফপিকে জানিয়েছেন।
দুবাই থেকে এএফপি জানায়, ওই কূটনীতিকের ভাষ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য যুদ্ধের পরবর্তী পরিস্থিতিতে উপসাগরীয় দেশগুলো, ইরান এবং সম্ভাব্যভাবে অঞ্চলের আরও কয়েকটি প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে একটি শীর্ষ বৈঠক সৌদি আরবের রাজধানী রিয়াদে অনুষ্ঠিত হতে পারে। তবে তিনি বৈঠকের সম্ভাব্য তারিখ উল্লেখ করেননি।
তিনি আরও জানান, এই বৈঠকগুলো যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান আলোচনার বাইরে এবং স্বাধীনভাবে অনুষ্ঠিত হবে।