বাসস
  ২৪ জুন ২০২৬, ১৪:২৬

উ. কোরিয়ার সেনাকে হেফাজতে নিল সিউল

ঢাকা, ২৪ জুন, ২০২৬ (বাসস) : উত্তর কোরিয়ার এক সেনাকে আটক করেছে দক্ষিণ কোরিয়া। দেশটির কড়া নিরাপত্তাবেষ্টিত সীমান্ত অতিক্রম করে এ সপ্তাহে দক্ষিণ কোরিয়ায় প্রবেশের পর, তাকে হেফাজতে নেওয়া হয়। 

দক্ষিণ কোরিয়ার বার্তা সংস্থা ইয়োনহাপ বুধবার এ তথ্য জানায়। 

ঘটনাটি পালানোর প্রচেষ্টা বলে ধারণা করা হচ্ছে। 

সিউল থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফস- গণমাধ্যমকে পাঠানো এক বার্তার এর উদ্ধৃতি দিয়ে ইয়োনহাপ জানায়, ‘মঙ্গলবার রাতে মধ্যাঞ্চলীয় সীমান্ত ফ্রন্টে উত্তর কোরিয়ার এক সেনাকে নিরাপত্তা বাহিনী হেফাজতে নিয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বর্তমানে ঘটনার বিস্তারিত তদন্ত করছে।’